সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন।

আজ বেলা ১১ টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'ধর্ষনের বিরুদ্ধে আমরা মাদারীপুরবাসী' ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে মাদারীপুরের সাধারণ শিক্ষার্থী ও জনগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, মিনহাজুল আবেদীন জয়, রাকিব ইসলাম, ফাতেমা তুজ জোহরা বিন্তুন, ছাব্বির রহমান, শামীমা নাসরিন, মো নাঈম খান সহ আরও অনেকে। (সকলেই মাদারীপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত) মানববন্ধন শেষে একটি র‍্যালি মাদারীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, দেশে গত ৯ মাসে ৯৭৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪৩ জন এবং আত্মহত্যা করেছেন ১২ জন। তাদের মধ্যে সংঘবদ্ধধর্ষণের শিকার হয়েছেন ২০৮ নারী। গড়ে প্রতিদিন ৩ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর একটি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

এএস