কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২৫৬ বোতল বিদেশী মদ, ১২৪ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা আটক করা হয়।
বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিলগাথুয়া, রংমহল, কাথুলী, চরচিলমারী এবং প্রাগপুর বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার নজরুল, নায়েব সুবেদার আবুল হাসেম, হাবিলদার মনির, হাবিলদার খলিল এবং হাবিলদার আশরাফ এর নেতৃত্বে ৫টি টহল দল মঙ্গলবার রাতে ময়রামপুর, রংমহল, ধলার মাঠ, আকন্দপাড়া এবং পশ্চিম প্রাগপুর নামক স্থানে অভিযান চালিয়ে ২৫৬ বোতল বিদেশী মদ, ১২৪ বোতল ফেন্সিডিল এবং ১কেজি গাঁজা আটক করে।
বুধবার সকালে আটককৃত মালামাল ধ্বংসের জন্য ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
এএইচ





