রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার কার্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় সুশীল চাকমা (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে আঞ্চলিক পরিষদ অফিস কার্যালয়ের ভেতরে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্রেনেড বিস্ফোরণে আঞ্চলিক পরিষদের অফিস প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ করে। এ ঘটনায় সন্তু লারমার কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই