ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হচ্ছেন বিএনপি নেতা সাবেক এমপি কারাবন্দি নাসির উদ্দিন আহমেদ পিন্টু।
সোমবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি।
বিডিআর বিদ্রোহ মামলায় পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত। এককালের ছাত্রদলের সাহসী নেতা ও সাবেক সভাপতি ছিলেন বর্তমানের কারাবন্দি পিন্টু।

পিন্টুর মেয়র নির্বাচনে প্রার্থীতার বৈধতার প্রশ্নে জেলা রিটার্নিং অফিসার মিহির সরোয়ার মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘উনি তো কেবল মনোনয়নপত্র কিনলেন। পরে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হবে।’

এদিকে জাতীয় পার্টি সমর্থিত মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিন মিলনও মনোয়নপত্র কিনেছেন।ঢাকা দক্ষিণে এখন পর্যন্ত ৯ জন মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন।

অপরদিকে রোববার ডিসিসি উত্তরে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হকসহ প্রায় ১১ জন মনোয়নপত্র কিনেছেন বলে জানা যায়।
একে