কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আমান উল্লাহ সরদার (২৮) নামে একজনকে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার রাতে দৌলতপুর উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, অস্ত্র ব্যবসায়ী বাহিরমাদি গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে আমান উল্লাহ সরদারকে তার পরিহিত লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় ১টি ৭.৬৫ এমএম বিদেশী পিস্তল,
২টি খালী ম্যাগাজিন, ২রাউন্ড গুলি এবং শার্টের বুক পকেটে থাকা ২টি সীমসহ ১টি মোবাইল ফোন ও ৩৫০ টাকাসহ আটক করে। উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করার হয়েছে।
এআর





