যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ভবারবের গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৯ হাজার পিস আতশবাজি আটক করেছে।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।আটক আতশবাজির দাম ১০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ জুন) সকালে বিজিবির সদস্যরা এই অভিযান পরিচালোনা করেন।   

বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাসেম জানান,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা বিপুল পরিমান ভারতীয় আতশবাজি চোরাই পথে এনে যশোর নেয়ার জন্য বেনাপোল বাজারের পাশে ভবারবের গ্রামে অপেক্ষা করছে। এমন সংবাদে ল্যান্স নায়েক আব্দুর রহমান,সিপাহী নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৯ কার্টূন ভারতীয় আতশবাজি আটক করেন।যার সিজার মূল্য ১০ লাখ টাকা। আটক মালামাল বেনাপোল কাস্টম আটক শাখায় জমা দেয়া হয়েছে।

নাছির/এমই