হাসিখুশি খেলাঘর আসরের সভাপতি ও খেলাঘর ঢাকা মহানগরী কমিটির সদস্য আলম তাজমহল ডোরা (৫৬) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

গত বুধবার সকালে রাজধানীর গোড়ান নিজ বাস ভবনে তিনি মারা যান। গতকার রাতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দামপাড়া পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

জানা যায়, দীর্ঘদিন এ্যাজমা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। চীর কুমারী এই সাংস্কৃতিক কর্মী ৮০ দশক থেকে খেলাঘর আন্দোলনের সঙ্গে যুক্ত। মা-মনি সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।

এদিকে আলম তাজমহল ডোরা মৃত্যুতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া সহ খেলাঘর ঢাকা মহানগরী কমিটির সভাপতি শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শহীদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত ওই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একে/ কেএ