সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শামীম রেজাকে (২৮) সলঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চেকপোষ্ট বসিয়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার রানীনগর এলাকায় মোটরসাইকেল তল্লাশীকালে ছাত্রশিবির নেতা শামীম রেজাকে গ্রেফতার করা হয়।
তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এআর





