ঝিনাইদহ জেলার শৈলকুপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ত্রিবেনী গ্রামের মাঠের গ্যাস পাম্পের কাছ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দু'দিন আগে দুবৃর্ত্তরা অন্য কোথাও যুবককে হত্যা করে ত্রিবেনী মাঠে ফেলে রেখে গেছে।

এআই