টাঙ্গাইল সদর উপজেলার এলেংজানী নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মে) সুরুজ এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরের নাম স্বরূপ সিদ্ধা (১৬)। স্বরূপ রাজধানী ঢাকার শ্যামলী এলাকার সঞ্জিব সিদ্ধার ছেলে।
স্থানীয়রা জানান, নদীতে গোসলে নামলে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দল প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে স্বরূপের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলনেতা মুশফিকুর রহমান জানান, তার নেতৃত্বে চার সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। স্বরূপ সিদ্ধারের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর





