কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজা (১০) নামে ডেঙ্গুতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়। মাহফুজা ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বড়িল্লা গ্রামের আবুল মনসুরের মেয়ে।
সংশ্লিষ্টরা জানান, পরিবারের লোকজন সকাল পৌনে ৯টার দিকে পচণ্ড জ্বর নিয়ে মাহফুজাকে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ইসিজি করার সময় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জ্বরে আক্রান্ত শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে ইসিজি করার সময়ই তার মৃত্যু হয়। পরীক্ষা করার কোনো সুযোগই হয়নি। তাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে সেটা বলা যাবে না।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ১০ জন ভর্তি হয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এএস





