যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির প্রশিক্ষণ কেন্দ্রে অটো ট্রান্সমিশন সম্বলিত ট্রেনিং কারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিআরটিসির কর্মকর্তা ও বাস মালিকদের উদ্দেশ্যে যোগাযোগমন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত ভাড়ার বিষয়টি মনিটরিং করার জন্য যে মনিটরিং টিম আছে তাদেরও মনিটরিং করা হবে। কেননা সর্ষের মধ্যেও ভূত থাকে। আর সেই মনিটরিং টিমের দায়িত্বে আমি নিজেই আছি বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক ও বিআরটিসির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রমুখ।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর