দিনাজপুরে ১হাজার ৪ শত ১২ বোতল ফেনসিডিল ও সাড়ে তিনশ’ গ্রাম গাজাঁসহ ৪ জন কে আটক করেছের‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

বুধবার সকালে দিনাজপুর শহরের কালুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, জেলা আওয়ামী তৃণমূললীগের আহবায়ক জয়ন্ত মিশ্র (৪২) তারভাই মাদক সম্রাটসুশান্ত মিশ্র (৩৫), সহযোগি রিমন (২৯) ওসাধন (৩০)।

দিনাজপুর র‌্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মাহমুদ রাজু আটকের বিষয়টি নিশ্চিত করে  টাইমনিউজকে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কালুরমোড় নামক স্থানে  অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা হয।এ সময় তাদের  কাছ থেকে ১হাজার ৪ শত ১২ বোতল ফেনসিডিল ও সাড়েতিনশ’ গ্রাম গাজাউদ্ধার করা হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।  

আটক কৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা হতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর কোতয়ালি থানার ওসি খালেকুজ্জামান। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসি র‌্যাবকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

 

এমএ