সদ্যবিলুপ্ত ছিটমহলের ভোটার তালিকা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার স্থগিত হওয়া তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। উপজেলায় স্থগিত হওয়া তিনটি ইউনিয়ন হলো, ভুরুঙ্গামারী সদর, শিলখুড়ি ও পাথরডুবি।

উল্লেখ্য, গত ৩১ মার্চ উপজেলার ১০টি ইউনয়নে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল মোতাবেক নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। কিন্তু পরবর্তীতে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোর ভোটার তালিকা তৈরি না হওয়ায় ছিটমহলভুক্ত তিনটি ইউনিয়নের তফসিল স্থগিত ঘোষণা করা হয়। এরপর ছিটমহলগুলোর ভোটার তালিকা তৈরির পর নতুন করে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদ্য বিলুপ্ত ছিটমহলে মোট ২৯২ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে ভুরুঙ্গামারীতে ৫০, শিলখুড়ি ইউনিয়নে ৩৬ এবং পাথরডুবি ইউনিয়নে ২০৬ জন।

এসএ