ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের দাঁদপুর এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ যাত্রী।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম কামাল হোসেন। তার বাড়ি খুলনার খালিশপুরে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বি এম ইমদাদুল হক জানান, মঙ্গলবার ভোরে মহাসড়কের দাঁদপুরে বগুড়া থেকে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কারটি দুমড়ে মুচড়ে যায় এবং কারের চালক খুলনার খালিশপুরের কামাল হোসেন কারের মধ্যেই আটকা পড়ে মারা যায়। আহত হন কারে থাকা ৩ যাত্রী।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করার পর পুলিশ এসে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠায় তাদের।

এ ঘটনার পর পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কারটি জব্দ করে ও লাশটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় নিয়ে যায়।

এসএইচ