মাগুরার শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন পরিষদে প্রান্তিক জনগোষ্ঠির বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকে এইডের সহযোগিতা ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত রেন্সপন্স প্রকল্পের আওতায় এ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যা, রেন্সপন্স প্রকল্পের শ্রীপুর উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো: ওসমান গনি, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সব্দালপুর ইউনিয়ন লোকমোর্চার নির্বাহী সদস্য ফয়জুর রহমানসহ আরো অনেকে। রেন্সপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার সহিবা খাতুন প্রমুখ।

রেন্সপন্স প্রকল্পের প্রজেক্ট অফিসার আতিকুজ্জামান পান্না জানান, তিন ধাপে করোনাকালিন সময়ে উপজেলার ৮টি ইউনিয়নের ১৮১ জনের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে মোট ১৩ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে।

সাইফুল্লাহ/এমবি