রাজধানীর বিমানবন্দর কসাইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি (৬০) বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার পড়নে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী নুরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দর ৮ নম্বর কাস্টম গেট কসাইবাড়ি মেইন রোডে অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এএইচ





