টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আটাবাড়ী থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।

কালিহাতী থানার এস আই কুতুব উদ্দিন জানান, গত ৮ সেপ্টেম্বর উপজেলার আটাবাড়ী ব্রিজের নিকট জলাশয়ে যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। অজ্ঞাত এই যুবকের পরিচয় এখনো মেলেনি। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা নং-০৮।

এসএইচ