২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ৩৮ তম দিন ও ৪৮ ঘন্টা হরতালের শেষ দিনে হরতালের সমর্থনে মিছিল করেছে খুলনা মহানগরী জামায়াত এবং ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টায় নগরীর টুটপাড়া এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে ইসলামী ছাত্রশিবির।

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা জামায়াতের আমীর ওয়ালিউল্লাহ, আরাফাত, জসিম, ইরফান প্রমুখ।

অপর দিকে, নগরীর সোনাডাঙ্গায় মিছিল করেছে জামায়াতে ইসলামী সোনাডাঙ্গা থানা। সোনাডাঙ্গা থানা আমীরের নেতৃত্বে সকাল ৭ টায় মিছিলটি বের করা হয়।

এ ছাড়া খুলনায় পুলিশের নিয়মিত অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

ইআর