রাজধানীর যাত্রাবাড়ী, মাতুয়াইল ও কদমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এক মহিলাসহ জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
আটককৃতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন- মাসুদ রানা, আবুল হাশেম, আওলাদ হোসেন, কাওসার, সামসুদ্দিন, বুরহানুদ্দিন, শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, ইখলাস ও ফারুক প্রমুখ।
আটককৃত মহিলার নাম জানা যায়নি, তবে তার স্বামীকে না পেয়ে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে বলে জামায়াতের এক নেতা অভিযোগ করেছেন।
কেএইচ





