ঝিনাইদহের কাঞ্চননগর পাড়ায় রাহাদুজ্জামান ইভান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী ককটেল বিস্ফোরণে আহত হয়েছে। সোমবার দুপুরে ইটসদৃশ বস্তুতে লাথি মারলে এ ঘটনা ঘটে।

আহত ইভান কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিচ্ছে। সে একই এলাকার নবাব বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহবুদ্দিন আজাদ জানান, এসএসসি পরীক্ষার্থী রাহাদুজ্জামান ইভান দুপুর ১২টায় দেলোয়ার হোসেনের কাঠ গোলার সামনে একটি ইটসদৃশ বস্তুতে লাথি মারে। এ সময় বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন তার পায়ের কিছু অংশ জখম হয়।

পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। আহত শিক্ষার্থী ইভানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

https://www.youtube.com/watch?v=T-kEQqid_Ek#t=17

কেএইচ