সাভার পৌরসভায় টেন্ডার ছিনতাইয়ের সময় অস্ত্র ও গুলিসহ তিন টেন্ডারবাজকে আটক করছে পুলিশ।
সোমবার দুপুরে সাভার পৌরসভা ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাভার পৌরসভার প্রায় সাত কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো সোমবার। সকাল থেকেই পৌরসভার সামনে অস্থান নেয় ওই তিনজন।
এ সময় ভয়ে সাধারণ ঠিকাদারদের অনেকেই টেন্ডার জমা না দিয়ে চলে যান। এক পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কয়েকজন ঠিকাদারকে দরপত্র জমাদানে বাধা দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে ওসমান গনি রাসেল, রুবেল ও ইব্রাহীমকে।
এদের মধ্যে রাসেলের দেহ তল্লাশি করে একটি বিদেশি নাইন এমএম রিভলবার ও ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি।
আটকরা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ রাসেল বলেন, আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





