নোয়াখালীর সুবর্ণচরে জহুরা খাতুন (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে চর জব্বার থানা পুলিশ।
উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চরকাজী মোখলেছ গ্রামের শাহজাহানের বাড়ির প্রবাসী নুরউদ্দিনের স্ত্রী।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে বুধবার ভোর রাতে সে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম জানান, বুধবার ওই গৃহবধূ সেহরী খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। ভোর বেলা কোন এক সময়ে সে নিজ কক্ষের অঁাড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল বেলা গৃহবধূর ঘুম থেকে উঠতে বিলম্ব হচ্ছে দেখে শাশুড়ি তার শয়ন কক্ষে গেলে দেখতে পায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, নিহত গৃহবধূর স্বামী প্রবাসী। ইতোমধ্যে সে মুঠোফোনে কারো সাথে কথা বলত। এ ঘটনা জানাজানি হলে। মুঠোফোনে কথা বলার জেরধরে সে আত্মহত্যা করে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরিবার এ ঘটনাকে হত্যা বলে দাবি করছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সোহেল/এমবি





