কুষ্টিয়ার মিরপুরে সুজন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকালে মিরপুর উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান নেতৃত্বে উপজেলার পোড়াদহ ইউপির হানিফ নগর গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করে।
পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯এর (১) টেবির এর ৭ (ক) ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করে। মাদক ব্যবসায়ী সুজন হানিফ নগর গ্রামের মহির কশায়ের ছেলে।
এসএইচ





