বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে শহরের ঝোপগাড়ী একলাকা থেকে ১৮টি রামদা এবং ১৩টি ককটেলসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং করে সাংবাদিকদের নিকট এমন তথ্য নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান।
গ্রেফতার হওয়া নয়ন (২৮) শহরের নিশিন্দারা মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানান, নয়নকে রোববার রাতে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে ঝোপগাড়ী জনৈক হাজী মফিজ উদ্দিনের পরিত্যাক্ত বাড়ি থেকে ১৩টি ককটেল ও ১৮টি রামদা উদ্ধার হয়। ওই বাড়িটি ছাত্রদলের নেতাদের দখলে রয়েছে।
পুলিশ আরো জানান, গ্রেফতারকৃত নয়ন ১২টি অগ্নিসংযোগ ও নাশকতা মামলার আসামি। তার নের্তৃত্বে বগুড়া তিনমাথা হতে মাটিডালি পর্যন্ত মহাসড়কে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতা সংগঠিত হয়।
জেআই





