মালেশিয়ায় চাকরির নামে ভারতে পাচারের সময় মমতা (১৮) নামে এক তরুণীকে উদ্ধার ও সাগর (৩৭) নামে এক পাচারকারীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
বৃহস্পতিবার রাত ৮টায় বেনাপোলের বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটককৃত সাগর শেরপুর সদরের হাওড়া সাতপাড়া গ্রামের আফসার শেখের ছেলে ও মমতা একই গ্রামের ফজি ইসলামের মেয়ে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বারোপোতা ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জিয়াউর রহমানবলেন, মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতো। গত এক মাস আগে তার সঙ্গে পরিচয় হয় প্রতিবেশি সাগরের। ২৫ জুলাই মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাগর গোপনে মমতাকে বিয়ে করে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার মমতাকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে বেনাপোল সীমান্তে নিয়ে আসেন। পুটখালী সীমান্ত দিয়ে পাচারের সময় স্থানীয় লোকজন মমতাকে উদ্ধার ও সাগরকে আটক করে। পরে সাগরকে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।
কেএইচ





