সিলেটে মদনমোহন কলেজে ছাত্রলীগ কর্মী আবদুল আলী হত্যাকাণ্ডের ঘটনায় আরেকজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে দোয়ারাবাজার থেকে আটক করা হয়। আটককৃত আঙ্গুর মিয়া (২০) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নেয়ামতপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) সুহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল আলী হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার বিকালে আটককৃত প্রধান হোতা প্রণজিতের দেওয়া তথ্যানুসারে আঙ্গুরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বুধবার দুপুরে মদন মোহন কলেজ ক্যাম্পাসে আগের দিনের বিরোধের জের ধরে আবদুল আলীকে প্রণজিৎ দাসের নেতৃত্বে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

কেএইচ