ঝিনাইদহে বাসে তল্লাশি চালিয়ে ৬ বস্তা ভারতীয় থ্রি-পিস ও শাড়িসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

জেলা বাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকালে থ্রি-পিস ও শাড়িসহ চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার সেলিম হোসেনের ছেলে বিদ্যুৎ হোসেন (২৫) এবং ইমারত হোসেনের ছেলে আকাশ হোসেনকে (২৬) আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে বাস টার্মিনালে অবস্থান নেয়। এ সময় জে-লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওই দু’জনকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধার মালামালের মধ্যে রয়েছে থ্রি-পিস ১৬২ পিস ও উন্নত শাড়ি ২৫ পিস। বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলেও জানান তিনি।

জেআই