রাজধানীর সোয়ারীঘাটে প্লাস্টিক কারাখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে বুধবার রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত ১২টা ৪০ মিনিটে ওই প্লাস্টিক কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ৬টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস সদর দফতর।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, আধঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তিনি আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারখানার নাম তাৎক্ষণিক জানাতে পারেননি।
এআই





