জেলায় ৩৬ ঘণ্টার হরতাল আহবান করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হরতালের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি কামাল উদ্দিন গ্রেফতার ও আটককৃত নেতাকর্মীদের মুক্তি, আদালত চত্বরে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
জেআই





