রিয়াজুল ইসলাম রিমন (২০) নামে ওয়াল্ড ইউনিভার্সিটির ছাত্রকে অপহরণের দুই দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ।
আপহৃতের চাচা মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, আইন বিষয়ের ছাত্র রিমন ঢাকার কাঠালবাগান এলাকায় মেসে ভাড়া থাকে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বুধবার (১৪ মে) তাকে আপহরণ করা হয়। এর পরদিন বৃহস্পতিবার (১৫ মে) একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে রিমনকে ছেড়ে দেওয়ার জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শুক্রবার সকালে ধানমন্ডি থানায় রিমনের বাবা মো. বাদল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন (মামলা নং ০৮, ১৬/০৫/১৪)।
এ ব্যাপারে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান,শারিরীক অবস্থা ভালো না থাকায় বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
রাজধানীতে অপহৃত ছাত্র উদ্ধার
রিয়াজুল ইসলাম রিমন (২০) নামে ওয়াল্ড ইউনিভার্সিটির ছাত্রকে অপহরণের দুই দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। আপহৃতের চাচা মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, আইন বিষয়ের ছাত্র রিমন ঢাকার কাঠালবাগান এলাকায় মেসে ভাড়া





