রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার রান্নাঘর থেকে অনুপা বেগম (৫৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, নিহতের বাড়ি পাবনার নাজিরপুরে।
ধানমন্ডি থানার ওসি নূরে আজম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির চার নম্বর সড়কের সালাহ উদ্দিন নামের এক ব্যবসায়ীর বাসা থেকে অনুপার লাশ উদ্ধার করা হয়।
ওই বাসার সদস্যদের বরাত দিয়ে ওসি আরো জানান, অনুপার মানসিক সমস্যা ছিল।অনুপা চার মাস আগে সালাহ উদ্দিনের বাসায় কাজ নিয়েছিলেন বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাতীয়
রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার রান্নাঘর থেকে অনুপা বেগম (৫৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।