রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ভবনটির চারতলায় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এআই





