দেশে শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশংকা কম মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আল্লাহ’র রহমতে বাংলাদেশে ভূমিকম্প হবে না। আর হলেও ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও অন্যান্য প্রস্তুতি রয়েছে সরকারের।

তিনি আরো বলেন, ভূমিকম্প সময়কালে করণীয় বিষয়ে দেশবাসীকে সতর্ক করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকার। বাংলাদেশে ভূমিকম্প মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।’
মায়া বলেন, ‘ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ। এতে কারো কোনো হাত নেই। ক্ষয়ক্ষতি যাতে না হয় বা কম হয় সে ব্যাপারে প্রস্তুতি নিতে হবে।’

শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

ইআর