রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ, বুকলেট বিতরণ ও দাওয়াতি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী পল্টন থানা।
রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দলটি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গণসংযোগ কর্মসূচীতে অংশ নেন জামায়াতে ইসলামীর বিজয়নগর থানার ওয়ার্ড সেক্রেটারি আব্দুস সাত্তার সুমন, ছাত্রনেতা সোহেল রানা মিঠুসহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, 'সরকার জামায়াতকে নির্মূল ও গণবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলেও তারা নিজেরাই গণবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর প্রহর গুণছে।
শত জুলুম-নির্যাতন উপেক্ষা করে জামায়াতের গণভিত্তি এখন ক্রমবর্ধমান।'
বক্তারা আরো বলেন, 'অতীতে যারাই ইসলাম নির্মূলের ষড়যন্ত্র করেছে তারাই ইতিহাসের আস্তকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বক্তারা সরকারকে ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি পরিহার করে সুস্থ্যধারার রাজনীতি ফিরে আসার আহবান জানান। অন্যথায় বীরজনতা জালিম সরকারের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে।'
এমকে





