আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ মে) রাত ৮টার দিকে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সাক্ষাতে তাঁরা একে অপরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এবং একটি ঈদ কার্ড তুলে দেন।
জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ডে ১২ দিনের ত্রিদেশীয় সফরে আজ (২৮ মে) মঙ্গলবার সকালে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তিনি দেশের বাইরেই ঈদ উদযাপন করবেন।
এমবি





