ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দুজন।
সোমবার ভোরে উপজেলার শ্রীরামপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
এআই





