নিজের ঘর থেকেই অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্ম করলে কেউ-ই ছাড় পাবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
‘ক্যাসিনো নিয়ে কোনো নীতিমালা হচ্ছে বা হবে কি না’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দলের বা সরকারের উচ্চপর্যায়েও কোনো আলাপ-আলোচনা এখনও পর্যন্ত হয়নি।
ওবায়দুল কাদের বলেন, নেতাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়ে আমি কিছু জানি না। তবে বেশ কিছু নেতা নজরদারিতে আছেন।
এএস





