[b]ঢাকা:[/b] রাজধানীর মিরপুরে স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধু
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধুর নাম রেখা বেগম (৩৭)। বুধবার বেলা ১২টার দিকে মিরপুরের দিয়াবাড়ি এলাকার একটি বাসা থেকে রেখার ঝুলন্ত লাশটি উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ।
দারুসসালাম থানার অফিসার ইনাচার্জ (ওসি) রফিকুল ইসলাম টাইম নিউজকে জানান, রেখার স্বামী হেলাল মিয়া একজন রিকশাচালক। সংসারে দৈন্যদশার কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত।
সকালেও তাদের মাঝে এই একই বিষয় নিয়ে ঝগড়া হয়। এ কারণে রেখা ফাঁস দিতে পারে দেয়।
রেখার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি রফিকুল।
[b]ঢাকা, জেইউ, ২৯ জানুয়ারি(টাইম নিউজবিডি.কম)//[/b]
জাতীয়
মিরপুরে স্বামীর উপর অভিমান করে স্ত্রী'র আত্মহত্যা
ঢাকা: রাজধানীর মিরপুরে স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধু পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধুর নাম রেখা বেগম (৩৭)। বুধবার বেলা ১২টার দিকে মিরপুরের দিয়াবাড়ি এলাকার একটি





