যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পৃথক অভিযানে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী ও বারোপোতা গ্রাম থেকে মাদকের এই চালান উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে ভারত সীমান্তবর্তী বেনাপোল দিয়ে মাদকের দু’টি চালান বাংলাদেশে আনা হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই দু’টি সীমান্তে পৃথক অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৮৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

২৩- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।

কেএইচ