সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৯। আটককৃতরা হলো- মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর গ্রামের মোঃ আমজাদ মিয়ার ছেলে মোঃ হোসেন মিয়া (২০) ও সদর থানার ব্রাহ্মণগ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মোঃ বিল্লালুর রহমান (২০)।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এএসপি মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানার বঙ্গবীর রোডে খোজারখলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় একটি ফার্মেসীর সামনে থেকে ২৫২পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।এব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআই