নাটোরের সিংড়া উপজেলার কালীনগর এলাকার চলনবিলে সোঁতি জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে কামাল হোসেন (৪০) নামে এক এক যুবদল কর্মীকে গুলি ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কামাল হোসেন সিংড়া উপজেলার কালীনগর গ্রামের ককিল উদ্দিনের ছেলে এবং কলম ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফজলুল রহমান ফনু হত্যা মামলার আসামি।

সিংড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ