রাজধানীর খিলক্ষেত বাজার সংলগ্ন রেল লাইনে টঙ্গীগামী একটি চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার বেলা আনুমানিক ১টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান খিলক্ষেত থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল ওয়াদুদ।
উপপরিদর্শক (এএসআই) আব্দুল ওয়াদুদ টাইম নিউজবিডিকে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। পরে বেলা ২টা ১০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরনে ছিল নীল রঙয়ের ট্রাউজার। এর ওপরে রয়েছে চেক লুঙ্গী। গায়ে ছিল চেক শার্টের সঙ্গে জাম্পারসহ কিছু শীতের পোশাক।
[b]ঢাকা,জেইউ,২ ফেব্র“য়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর [/b]