ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের দলন মোড় এলাকায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্বশত্রুতা এবং সামজিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
আহতরা হলেন- একই পরিবারের তিন ভাই জামাল উদ্দিন বিশ্বাস (৫৫), কামাল উদ্দিন বিশ্বাস (৪০) এবং আকীমুল বিশ্বাস (৩৮)। আহত অপর দু‘জন হলেন আনোয়ার হোসেন শাহ (৪০) এবং আব্দুর রাজ্জাক (৭০)। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





