যশোরের বেনাপোলে শ্বশুরবাড়ি থেকে জামাই ওবাইদুরের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টায় বেনাপোলের গয়ড়া গ্রামে সৎশাশুড়ির ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওবাইদুর পিরোজপুরের নাজিরপুর থানার চিতালিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গয়ড়া গ্রামের আজিজ মোল্যার স্ত্রী মেহেরুন নেছার (শাশুড়ি) ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ওবাইদুরের লাশ উদ্ধার করে। এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে বেড়াতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিতভাবে বলা যাবে।
কেএইচ





