শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগ দু’পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় রাজু নামের আরও এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। শনিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট নগরীর আখালিয়া নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশাররফ হোসেন রাজু শাবির ইঞ্জিনিয়ারিং এ্যান্ড পলিমার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের হেদায়েত উল্লার ছেলে।

সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শাবিতে ছাত্রলীগ দু’পক্ষের সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে রাজুকে গ্রেফতার করা হয়।

এমকে