ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিনিধিদল।
সোমবার সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করে। এসময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের দায়িত্বরত কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পরবর্তীতে তারা চীনা প্রতিনিধি দলকে বঙ্গবন্ধু জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখান।
এসময় সিপিসি প্রতিনিধি দলে ছিলেন ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট, সেন্টাল কমিটি অব সিপিসি ভাইস মিনিস্টার এইচ ই মি. গুও ইজাহু, ডেপুটি ডিরেক্টর মি. অ্যান ইয়াংজুং এবং ইয়াং চ্যান প্রমুখ।
এমকে





