সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে কর্মসূচির আয়োজন করে বার্তা বাজার পরিবার।

এতে বক্তব্য রাখেন- প্রথম আলো সাংবাদিক আবদুর রব সুজন, মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর, এসএ টিভি'র আশিকুর রহমান ডিফেন্স, ডিবিসি নিউজ'র মাজেদ মাসুদ, পেশাদার সাংবাদিক ফোরাম (পিজেএফ) এর আহ্বায়ক মাহফুজ সাজু, সাপ্তাহিক আলোর মনি সম্পাদক মাসুদ রানা রাশেদ, দৈনিক সময়ের আলো'র তন্ময় আহমেদ নয়ন, আদিতমারী প্রেসক্লাব এর প্রচার সম্পাদক রেজাউল করিম রাজ্জাক, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এসকে সাহেদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির এর খুনিদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ গনমাধ্যমের স্বাধিনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা জোরদার আন্দোলন গড়ে তুলবে।

বার্তা বাজার জেলা প্রতিনিধি প্রদীপ কুমার আচার্য্য এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলটিভির বার্তা প্রধান খুরশিদ আলম, আলোকিত সকাল পত্রিকার ব্যুরো প্রধান সুফিয়ান আল হাসান, কিউ টিভি এর জেলা প্রতিনিধি মিরাদুর রহমান প্রমূখ।

এছাড়াও লালমনিরহাট জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক, পেশাজীবি আইনজীবী, স্বেচ্ছাসেবী সংগঠন,নাগরিক সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নুরনবী/এমবি