কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে ইয়াবা ব্যাবসায়ীদের বর্বরোচিত হামলায় ৫ সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে আশুলিয়ার সাংবাদিকরা।

রোববার সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ক্লাবটির সভাপতি মোজাফফর হোসেন জয়ের নেতৃত্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে এ মানববন্ধন করেন বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

এ মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হচ্ছে একটি সমাজের দর্পণ। তারা এ দেশের মানুষের সুখ দুঃখসহ গ্রামগঞ্জের আনাচে-কানাচে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের কলমের কালির মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় তুলে ধরছেন। এই পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নানা লাঞ্ছনার শিকার হতে হচ্ছে।

এআই