মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ ইসরায়েলিদের হামলার প্রতিবাদে এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে আল-কুদস কমিটি বাংলাদেশ নামে একটি সংগঠন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, আরব বিশ্বের নিরব ও রহস্যজনক ভূমিকার কারণে আবার বিশ্বের ‘ক্যান্সার’ ইসরায়েল কোনো কিছুর তোয়াক্কা না করে একের পর এক ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর ও ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালাচ্ছে। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে । কেননা মুসলিম রাষ্ট্রের ঐক্যমত ছাড়া এ ধরনের অন্যায়মূলক কাজের প্রতিরোধ করা যাবে না।
এসময় গাজায় নিরীহ মানুষ হত্যা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহবান জানান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানবিক সাহায্য পাঠানোর দাবি জানান তারা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ কাউছার মুস্তাফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দায়, ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কতি বিভাগের প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





